বাড্ডায় দুই পা বাঁধা নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থেকে পুলিশ গতকাল শুক্রবার রাতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে। তাঁর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বাড্ডা থানা সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে পুলিশ বাড্ডার হল্যান্ড টাওয়ারের সামনের সড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। তাঁর পরনে ছিল ম্যাক্সি। গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন এবং দুই পা বাঁধা ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে বাড্ডা থানায় হত্যা মামলা হয়েছে। বাড্ডা থানার অপারেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, ওই নারীকে অন্যত্র হত্যা করে লাশ গাড়িতে করে এনে হল্যান্ড টাওয়ারের সামনের সড়কে ফেলে গেছে ঘাতকেরা।