বাড্ডায় দুই শ্রমিক দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড্ডায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মো. শামিম (২০) ও শাহ আলম (৩০)। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, সন্ধ্যায় বাড্ডা ডিআইটি প্রজেক্ট রোড-১১-এর একটি নির্মাণাধীন বাড়ির নিচ থেকে দড়ি বেঁধে তৃতীয় তলার ছাদে রড ওঠাচ্ছিলেন শামিম ও শাহ আলম। এ সময় তাঁরা হঠাৎ রডগুলো পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন।
সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান। বার্ন ইউনিটের চিকিৎসক বলেন, মমিনের ৮ শতাংশ ও শাহ্ আলমের ১২ শতাংশ পুড়ে গেছে। তাঁরা বার্ন ইউনিটে ভর্তি আছেন।