বাড্ডায় পুলিশের বাহনে পেট্রল বোমা, পান্থপথে গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় গতকাল জুমার নামাজের পর শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে সেখানে থাকা পুলিশের গাড়িতে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো

গতকাল শুক্রবার বিরোধী দলের কোনো কর্মসূচি ছিল না। তবু রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। পেট্রলবোমা হামলা হয়েছে পুলিশের গাড়িতেও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর মধ্যবাড্ডা এলাকায় কুয়েতি মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা সংঘর্ষে জড়ান, যানবাহনে আগুন দেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, জুমার পর ছাত্রশিবিরের কয়েকজন কর্মী মসজিদ থেকে বেরিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করেন। তাঁরা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেন, বিআরটিসির একটি বাস ভাঙচুর করেন। সেখানে পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে আগুন ধরে যায়।

বাড্ডা থানার পুলিশ জানায়, জুমার পর কিছু ঘটতে পারে, সেই আশঙ্কায় পুলিশ প্রস্তুত ছিল। কিন্তু নামাজ শেষ না হতেই তাঁরা হামলা শুরু করেন।

সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় ব্যস্ত রাস্তায় হুট করে কয়েকজন যুবক পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একই সঙ্গে তাঁরা একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করলে গাড়িটি পুড়ে যায়।