বাড্ডায় বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে গতকাল সোমবার দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন গোলাম রসুল (২৩) ও মো. মহসিন। দুজনেরই বাড়ি মাদারীপুরের রাজৈরে। তাঁরা মাত্র চার দিন আগে কাজে যোগ দিয়েছিলেন।পুলিশ জানায়, নিহত দুই শ্রমিক বেসিক রেডিয়েন্স নামে একটি নয়তলা ভবনে কাজ করছিলেন। ভবনটি নির্মাণ করছে বেসিক বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরের দিকে দড়ি দিয়ে তৈরি ঝুলন্ত মাচায় উঠে তাঁরা ভবনের বাইরের দিকটা রং করছিলেন। হঠাৎ দড়ি ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাতে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।