বাড্ডায় রিভলবারসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে আজ বুধবার বিকেলে গুলিভর্তি রিভলবারসহ মোহাম্মদ মামুন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ‘প্রথম আলো’কে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মেরুল বাড্ডার আনন্দনগরে চেকপোস্ট বসানো হয়। ওই সড়ক দিয়ে আসার পথে মামুন পুলিশের বসানো চেকপোস্ট দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পিছু নিয়ে দৌড়ে তাঁকে আটক করে এবং শরীরে তল্লাশি চালিয়ে চারটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে।

পুলিশ জানায়, মামুনকে আগেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় ১৯ মাস কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়েছেন তিনি। খুন, ছিনতাই, মাদক ব্যবসাসহ আরও বিভিন্ন গুরুতর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।