বাণিজ্য অনুষদের 'সি-৩' ইউনিটের পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা পুনরায় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ৫ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী।
গত ৩১ অক্টোবর ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত থাকার অভিযোগ তোলেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। পরে তদন্ত কমিটির সুপারিশে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষা বাতিল করে।
ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোসাইন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও বাণিজ্য অনুষদ ভবনে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।