বাণিজ্য ও পর্যটন মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার শুরু হচ্ছে নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা-২০১৫। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (সেমস ইউএসএ)’ আয়োজনে কুড়িল বসুন্ধরা কনভেনশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ১৪ জুন পর্যন্ত।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমস ইউএসএ এই সিরিজ মেলাটি এশিয়ার বিভিন্ন দেশে আয়োজন করে থাকে। এবারের মেলায় ১০টি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ মেলায় ইলেকট্রনিক, যোগাযোগপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পর্যটন সেবার সঙ্গে দর্শকের পরিচয় ঘটবে।
এ ছাড়া প্রথমবারের মতো এবার মেলায় থাকছে লোকজ উৎসব। এশিয়ার বিভিন্ন দেশের উৎপাদনকারীদের একত্র করতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মেলা শুরু হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে। চলবে রাত ৯টা পর্যন্ত।