বাণিজ্য বাড়াতে চায় ব্যাংকক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় থাইল্যান্ড। দেশটির বাণিজ্যমন্ত্রী অপিরাদি তানত্রাপর্ন বলেছেন, বাংলাদেশে আরও চাল রপ্তানি করতে চান তাঁরা। আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকায় চতুর্থ বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় থাইল্যান্ডের প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে আরও কিছু বাণিজ্য সহযোগিতার বিষয়ে আলোচনা করবে। অপিরাদি তানত্রাপর্ন আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সঙ্গে এই আলোচনা দুই দেশের মধ্যে বন্ধন এবং অদূর ভবিষ্যতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে সহায়ক হবে। ব্যাংকক পোস্ট