প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আউটডোর স্টেডিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আজিজুর রহমান, বণিক সমিতির নেতা কামরুল ইসলাম, এহতেশাম হায়দর ও মো. ফারুক। জেলা বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। লক্ষ্মীপুর প্রতিনিধি|