বাণিজ্য মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের কাচারিঘাট বালু চরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে গত রোববার রাতে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধর্মমন্ত্রী মতিউর রহমান মেলার উদ্বোধন করেন। মেলায় বিনোদনের জন্য সার্কাস, জাদু শেখানো ও বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকবে। এ বছর মেলায় মোট ১১২টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।