প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সরকারি আকবর আলী কলেজ মাঠে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনও সন্দ্বীপ কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামছুজ্জোহা, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, রিবলী ইসলাম প্রমুখ।