প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-সংলগ্ন নতুন মাঠে গতকাল বুধবার মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। এর আয়োজন করেছে জেলা শিল্প ও বণিক সমিতি। বিকেলে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। বক্তব্য দেন বগুড়া চেম্বারের সহসভাপতি এনামুল হক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম। মেলায় দেশি-বিদেশি পণ্যের স্টল রয়েছে।