বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গতকাল বুধবার শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলম ফারুক। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর উইমেন চেম্বার ও রংপুর মেট্রোপলিটন চেম্বারের যৌথ আয়োজনে পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম।