প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় মাসব্যাপী ১৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। নগরের সার্কিট হাউস মাঠে খুলনা শিল্প ও বণিক সমিতি এ মেলার আয়োজন করেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন। শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান। মেলা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।