বাণিজ্য মেলায় ব্র্যান্ডিং ও সেমিনারের সুযোগ করে দিচ্ছে গ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর পণ্যের প্রচার ও প্রসারের বিশেষ সুযোগ করে দিচ্ছে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড। রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল রোববার শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১২। বিজ্ঞাপনী সংস্থাটি জানায়, এবারের বাণিজ্য মেলায় একটি নির্দিষ্ট স্থানে সংস্থাটির একটি মঞ্চ থাকবে। সেখানে যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্য সরাসরি দর্শনার্থীদের সামনে তুলে ধরতে পারবেন। শুধু তাই নয়, পণ্যের প্রসারে ফ্যাশন শো, মিউজিক্যালস প্রোগ্রামও সেখান থেকে করা যাবে।পুরো আয়োজনটি প্রজেক্টরের মাধ্যমে মেলায় সরাসরি দেখানো হবে। আগ্রহী প্রতিষ্ঠান চাইলে তাদের করপোরেট এভি (অডিও ভিজ্যুয়াল) কিংবা টেলিভিশন বিজ্ঞাপনও প্রদর্শন করতে পারবে।বিজ্ঞাপনী সংস্থাটির মঞ্চে নতুন পণ্যের মোড়ক উন্মোচন কিংবা পরিচিতিও দেওয়া যাবে। এমনকি সেখানে সেমিনার কিংবা র‌্যাফল ড্রর আয়োজনও করা যাবে। এই ইভেন্টটি নিয়ে প্রতিদিন প্রথম আলোয় ‘বাণিজ্য মেলা প্রতিদিন’ নামে সংবাদ পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।