বাণিজ্য সংবাদ
মোজো প্রেজেন্টস ঈদের নতুন জামা
কোলা ব্র্যান্ড মোজো গত বছরের মতো এবারও আয়োজন করেছে ‘মোজো প্রেজেন্টস ঈদের নতুন জামা’ উৎসব। প্রথম রোজা থেকে শুরু করে ২৩ রমজান পর্যন্ত চলে এই উৎসব। একটি এসএমএস করে বিজয়ীরা জিতে নেন ঈদের শপিং অফার। লটারির মাধ্যমে প্রতিদিন একজন পান এই কেনাকাটার সুযোগ। মোজো এবার ঈদ উপলক্ষে ২০০ জন এতিম ছাত্রকেও নতুন জামা উপহার দেয়। বিজ্ঞপ্তি।
মীনা বাজার-হোয়াইট হেন গরম্যাটের চুক্তি
মীনা বাজার ও হোয়াইট হেন গরম্যাটের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী উত্তরা ৬ নম্বর সেক্টরে মীনা বাজারের নতুন যে আউটলেটটি স্থাপন করা হবে, সেখানে একটি বেকারি ও ক্যাফে স্থাপন করবে হোয়াইট হেন গরম্যাট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান এবং হোয়াইট হেন গরম্যাটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।