বাণিজ্য সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা
নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় উদ্যোক্তা মেলা ২০১৪। ১৫টি স্টল নিয়ে মেলায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী। মেলার উদ্বোধন করেন অটবির চেয়ারম্যান অনিমেষ কুণ্ডু। দিন শেষে মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এডকম লিমিটেডের চেয়ারম্যান গিতিআরা সাফিয়া চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

সিঙ্গার সেলাই শিক্ষিকা সম্মেলন
সিঙ্গার সেলাই শিক্ষিকা সম্মেলন-২০১৪ সম্প্রতি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন সারা দেশের ৪৫ জন সেলাই শিক্ষিকা। সম্মেলনের উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিঙ্গার এশিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এ এম হামিম রাহমাতউল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয়বিষয়ক পরিচালক মকবুলে হুদা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে ২০১৩ সালে সেলাই শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য বিভিন্ন গ্রুপের সেলাই শিক্ষিকাদের পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

মধুমতি ব্যাংকের ‘বৈশাখী জয়িতা’
নারী উদ্যোক্তাদের জন্য ‘মধুমতি লাবণ্য’ ঋণ কার্যক্রম উৎসাহিত করতে ‘বৈশাখী জয়িতা’ নামে প্রচারণা শুরু করেছে মধুমতি ব্যাংক (এমএমবিএল)। এপ্রিলজুড়ে ব্যাংকের ছয়টি শাখা ও প্রধান কার্যালয়ে এই প্রচারণা চলবে। বিজ্ঞপ্তি।

আয়েশা মেমোরিয়াল-ইউনিয়ন ব্যাংকের চুক্তি
ইউনিয়ন ব্যাংক ও আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সম্প্রতি এক করপোরেট চুক্তি সম্পাদিত হয়েছে। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ এবং আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

পূবালী ব্যাংকের ৩১তম বার্ষিক সভা
পূবালী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।