বাণিজ্য সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণশিক্ষা অধিদপ্তরের এসএমএস-নির্ভর অনলাইনটেলিটক বাংলাদেশের কারিগরি সহযোগিতায় নির্মিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ওয়েব ও এসএমএস-নির্ভর অনলাইন সার্ভিস কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি। ঈদ উপলক্ষে সিঙ্গারের নতুন অফারপবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিঙ্গার এই ঈদে ‘লাখপতি প্রতিদিন’ নামে একটি অফার শুরু করেছে। এই অফারের আওতায় ভোক্তারা দেশব্যাপী যেকোনো সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস ও সিঙ্গার প্রোশপ থেকে যেকোনো পণ্য কিনলে প্রতিদিন একজন করে ক্রেতা কুপন ড্রয়ের মাধ্যমে জিতবেন নগদ এক লাখ টাকা। এ ছাড়া এই প্রচারণায় থাকছে সিঙ্গারসহ যেকোনো ব্র্যান্ডের ফ্রিজ/ফ্রিজার, রঙিন টিভি, ওভেন, ওয়াশিং মেশিন, কম্পিউটার ও সিঙ্গার হোমস সোফায় ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এই অফার ঈদ পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে সেমিনারঅ্যাপোলো হসপিটালস, ঢাকার উদ্যোগে চট্টগ্রামের একটি হোটেলে সম্প্রতি ‘আপডেটস অন পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট ইন অ্যাপোলো হসপিটালস ঢাকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে হাসপাতালের স্ট্র্যাটেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা স্বাগত বক্তব্য দেন। হার্ট সেন্টারের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. শামস মুনওয়ার অনিয়মিত হূৎস্পন্দনের ফলে হঠাৎ হূদিক্রয়া বন্ধ হয়ে মৃত্যু প্রতিরোধে অ্যাডভান্সড ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রসিডিউরের মাধ্যমে পেসমেকার বা আইসিডি স্থাপন সম্পর্কে আলোকপাত করেন। চট্টগ্রাম ও আশপাশের প্রায় ৩০০ চিকিৎসক সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।