বাণিজ্যসংবাদ
রামপুরায় আরএফএল-ভিশনেরআউটলেট
দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, পিভিসি পাইপ ও ফিটিংস সামগ্রী প্রস্তুতকারী এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-আর এফ এল গ্রুপ বিভিন্ন ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী বিক্রির জন্য ঢাকার রামপুরার হাজীপাড়ায় ‘ভিশন’ আউটলেট চালু করেছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাব উদ্দিন আহেমদ (অব.) ‘ভিশন’ আউটলেটটি উদ্বোধন করেন। আরএফএলের পরিচালক আরএনপল, ভিশন আউটলেটের চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, জিএম (মার্কেটিং) মাহবুবুল ওয়াহিদ, জিএম (সেলস) ফারুক রিজভী, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম ও আ্যাাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদসহ আরএফএল সেলস ও মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।:n:
ম্যারিকোর ১৩তম বার্ষিক সাধারণ সভা
দেশের শীর্ষস্থানীয় সৌন্দর্য ও স্বাস্থ্যসচেনতা দ্রব্যসামগ্রীর উৎপাদক ও বাজারজাতকারী কোম্পানি ম্যারিকো বাংলাদেশের ১৩তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার র্যাডিসন হোটেলের ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ম্যারিকোর চেয়ারম্যান ও ম্যারি ের প্রধান নির্বাহী সওগাতা গুপ্তা। এ ছাড়া উপস্থিত ছিলেন ম্যারিকো ইন্টারন্যাশনালের ব্যবসাপ্রধান বি. শ্রীধর, এমবিএলের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য সোম প্রমুখ। বিজ্ঞপ্তি।:n:
শেলটেক শরৎ মেলাউদ্বোধন
শেলটেক শরৎ মেলা-২০১৩ শুরু হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ এ কর্মসূচি ঘোষণা করেন। শেলটেক মেলায় আকর্ষণীয় মূল্যে রাজধানীর বিভিন্ন স্থানে অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট বিক্রি হবে। এ ছাড়া আছে নানা আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি।