বাণিজ্যিকভাবে টাঙ্গুয়ার হাওরে মৎস্য আহরণের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার হাওরের হাতিরগাতা বিল এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী এপ্রিল মাস পর্যন্ত মৎস্য আহরণ চলবে।মৎস্য আহরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে হাওরের হাতিরগাতা বিল এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম। হাওরে কেন্দ্রীয় সহব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম নূরের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন আইইউসিএনের প্রকল্প ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।