বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনায় রুশনারা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ-বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য দূত হিসেবে রুশনারা আলীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ। সফরে বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, শিল্প ও বাণিজ্য খাতের নেতা, রাজনৈতিক নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন রুশনারা। বাংলাদেশে পৌঁছার পর এক বিবৃতিতে রুশনারা আলী বলেছেন, ‘ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। কারণ, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার দ্রুত বাড়ছে।’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, রুশনারা আলীর এ সফর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে।