বাতিল কেন্দ্রে ভোট ৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া একটি কেন্দ্রে ৮ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার দুপুরে পুনরায় ভোট গ্রহণের সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ৮ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে প্রার্থীদেরও এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২৫ এপ্রিল ভোট গ্রহণ শেষে প্রথমে ফলাফল স্থগিত ও পরে ওই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, পৌরসভার ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। এতে ৩ হাজার ৬২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আবু নাসের। ৩ হাজার ৪৭১ ভোট পেয়ে দ্বিতীয় আওয়ামী লীগের আবদুস শুকুর। বাতিল হওয়া কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩ হাজার ৩৮৮টি।

২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। এত দিন নানা আইনি জটিলতায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর কিছুদিন আগে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৫ এপ্রিল ভোট গ্রহণ করা হয়।