বাতিল হলো ডে অফ প্রথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষকদের ডে অফ (শুক্রবার ছাড়া আরও এক দিন ছুটি) প্রথা বাতিল করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সাংসদের এক লিখিত আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।কলেজ সূত্র জানায়, ১৯৯২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়াও প্রত্যেক শিক্ষক পালা করে আরও এক দিন ছুটি ভোগ করে আসছিলেন। এতে কলেজে পাঠদান বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংসদ মজিবুল হক চুন্নু এই প্রথা বাতিলের জন্য কলেজ কর্তৃপক্ষকে আদেশ দেন। তাঁর আদেশ অনুযায়ী চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে শুক্রবার ছাড়া ছয় দিন পাঠদানসূচির আওতায় আনা হয়। কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি মনে করি, এতে কলেজের পড়াশোনার মান বাড়বে।’