বাতিল ২১৭ জনের মধ্যে যোগ্য কেউ থাকলে পরীক্ষা দিতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় যে ২১৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছিল তাঁদের মধ্যে যোগ্য কেউ থাকলে সরকারি কর্মকমিশনে (পিএসসি) যোগাযোগ করার জন্য বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেহেতু কয়েক শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য ছিল সেহেতু মুক্তিযোদ্ধা, উপজাতি, চিকিত্সকসহ অনেকে রয়েছেন যাঁরা ২৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী। বয়স বেশি হওয়ার কারণে এই শ্রেণীর কোনো প্রার্থী বাদ পড়লে তাঁদের প্রামাণ্য কাগজপত্রসহ কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) দপ্তরে ২১ জানুয়ারির মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন যৌক্তিক বিবেচিত হলে তাঁদের লিখিত পরীক্ষার অনুমতি দেওয়া হবে বলে সরকারি কর্মকমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।