প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চালু হওয়া সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স বাতিলের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে মিছিলটি বের হয়। পরে টুকিটাকি চত্বরে সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র মৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন প্রমুখ বক্তৃতা করেন।