বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্স দ্বিতীয় বর্ষের রসায়ন দ্বিতীয় পর্বের পরীক্ষা বাতিল করে সিলেবাসের সঙ্গে সংগতিপূর্ণ প্রশ্নপত্রে আবার পরীক্ষা গ্রহণের দাবিতে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। দিনাজপুর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, সিলেবাস-বহির্ভূত প্রশ্নে গত ২৬ এপ্রিল পরীক্ষা নেওয়ায় ফলাফল বিপর্যয় হয়। দিনাজপুর অফিস