প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, পঞ্চম শ্রেণি শেষে পাবলিক পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরীক্ষা শিশুর মানসিক চাপ সৃষ্টি করে, যা শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। পরীক্ষায় ভালো করার জন্য খেলাধুলা-বিনোদন বাদ দিয়ে এই পড়াশোনা শিশুমনে শিক্ষার প্রতি বিরূপ প্রভাব ফেলে।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক