বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছাকাছি এলাকায় প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। ওই সব সংগঠনের নেতারা বনের ভেতর চাঁদপাই শিপইয়ার্ড ও সাইলো গুদাম নির্মাণকাজ বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে দাবিগুলো তুলে ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, সেভ দ্য সুন্দরবন ও কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি। বিজ্ঞপ্তি।