‘হাসপাতালোত চিকি ৎ সা কইরবার আসিয়া যদি এমন দুরবস্থা হয় বাথরুমোত ঢোকায় যায় না। ওটে গেইলে কাপড়চোপড় নষ্ট হয়া যায়।’ কথাগুলো আক্ষেপের সুরে বলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সা নিতে আসা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ইছমতআরা (৪০)। তিনি দুই নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।চার নম্বর সার্জারি ওয়ার্ডে চিকি ৎ সারত গঙ্গাচড়া উপজেলার আমজাদ হোসেন (৪৫) বলেন, ‘বাথরুমের যদি এমন বাজে অবস্থা হয়, তাহলে মানুষজন কোন্টে যাইবে বলেন?’ ১১ নম্বর গাইনি ওয়ার্ডের পীরগাছার কুলসুম বেগম (৩৫) বলেন, ‘বাথরুমোত পা রাখায় যায় না। পানি উচলিয়া ছেড়াবেড়া অবস্থা।’ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমগুলোর (শৌচাগার ও স্নানাগার) এ অবস্থা সম্পর্কে ক্ষোভ সব রোগীর। পানির টেপকলগুলো থেকে অনবরত পানি পড়ে বাথরুমে যাওয়া যেন দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, বাথরুমগুলোর কোথাও ময়লা উপচে পড়ছে, কোথাও বা পানি, আবার কোথাও পানির টেপ নষ্ট। মেডিসিন, সার্জিক্যাল, গাইনি ওয়ার্ডের তিনটি করে নয়টি ও শিশু ওয়ার্ডের দুটি ওয়ার্ডসহ ১১টি ওয়ার্ডের বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষ উন্নত চিকি ৎ সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখানে ১০০০ শয্যার ২০টি ওয়ার্ড রয়েছে। যেখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০। এর সঙ্গে রোগীর স্বজন মিলে এ হাসপাতালে লোকের সংখ্যা দাঁড়ায় প্রতিদিন গড়ে তিন হাজার। হাসপাতালে সুইপারের ১৩৫টি পদের মধ্যে ৫৩টি শূন্য রয়েছে। কিন্তু ৮২ জন সুইপার দিয়েও বাথরুমগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ হাসপাতালে ওয়ার্ডগুলোর বাথরুম ব্যবহার করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। কারণ, হাসপাতালে কর্তব্যরত চিকি ৎ সক, সেবিকা ও কর্মচারীদের জন্য পৃথক পৃথক বাথরুম রয়েছে। তাঁদের এসব বাথরুম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।মেডিসিন ওয়ার্ডের চিকি ৎ সক মাহফুজুর রহমান বলেন, রোগীর অতিরিক্ত চাপে এবং তাঁদের সচেতনতার অভাবে বাথরুমগুলো প্রতিদিনই নোংরা হচ্ছে। সার্জারি ওয়ার্ডের চিকি ৎ সক এম এ বাসেদ বলেন, এ বিষয়টি দেখার দায়িত্ব তো আমাদের নয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়। হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, হাসপাতালের পুরো ভবন সংস্কারের দায়িত্ব হলো গণপূর্ত বিভাগের। তাদের বহুবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা সংস্কার করছে না। মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর প্রথম আলোকে বলেন, সরকারি অর্থ বরাদ্দ না থাকায় তা সংস্কার করা সম্ভব হয়ে উঠছে না।