বাদ জোহর আনোয়ারুল ইকবালের জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালের (৬৫) জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

প্রয়াত আনোয়ারুল ইকবালের স্ত্রী ডোরা আনোয়ার মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ ভোরে দুবাই থেকে তাঁর মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

আনোয়ারুল ইকবাল দুবাইয়ে বসবাসরত তাঁর দুই মেয়ের কাছে থাকতেন। সেখানে ১৫ জানুয়ারি স্থানীয় সময় রাত আটটার দিকে তিনি ব্যায়াম করছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।