বাদল রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত চলচ্চিত্রকার বাদল রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে। একাডেমী ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশর (এফএফএসবি) আয়োজনে স্মরণসভায় অংশ নেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বাদল রহমানের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা।শুরুতে হাসান ইমাম পাঠ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো’। এরপর তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা। সবার এক কথা, সদাহাস্যোজ্জ্বল এই মানুষটি কেন হুট করেই চলে গেলেন? আজীবন তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশে ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলা, ডিজিটাল চলচ্চিত্রের সেন্সর ফি কমানো আর চলচ্চিত্রশিল্পকে বাঁচিয়ে রাখা। সেই সঙ্গে রুচিশীল চলচ্চিত্র নির্মাণ।