প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন গত মঙ্গলবার স্টিমারঘাট কার্যালয়ে হয়েছে। মো. মাজহারুল ইসলাম ওরফে বাদল সভাপতি এবং হানিফ হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে মো. মাজহারুল ইসলাম ওরফে বাদল সভাপতি, মো. কাজী মজিদ সহসভাপতি, মো. হানিফ হাওলাদার সাধারণ সম্পাদক, নেছার জমাদ্দার ও মো. খন্দকার ইউসুফ সহ-সাধারণ সম্পাদক, মো. হুমায়ুন ফরিদ সাংগঠনিক সম্পাদক, সোহেল রানা প্রচার সম্পাদক, মো. মাসুম সিকদার ক্রীড়া সম্পাদক ও মো. মাইনুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাহাঙ্গীর হোসেন কোষাধ্যক্ষ ও মো. ছগির হোসেন দপ্তর সম্পাদক হয়েছেন।