বাদলের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে একটি নির্জন ঘরে প্রায় সাত মাস আটকে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাদল মিয়ার ফাঁসির দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ সখীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্যতরুণ স্কুল অ্যান্ড কলেজ, সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও গড়গোবিন্দপুর উদয়ন উচ্চবিদ্যালয়ের কয়েক শ ছাত্রী অংশ নেয়।