বাদশাহ আবদুল্লাহর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত শনিবার সন্ধ্যায় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে রিয়াদের রয়্যাল প্রটোকল কোর্ট প্রাঙ্গণে বাদশাহর প্রতি শ্রদ্ধা জানান। খবর বাসসের।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম জানান, সে দেশের নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি।
বাদশাহ আবদুল্লাহ গত শুক্রবার মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পরদিন সৌদি আরবে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।