বাদশাহের আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে ১২ আগস্ট রাতে সৌদি আরব যাচ্ছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি মক্কা আল মুকারমায় অনুষ্ঠেয় ১৪ থেকে ১৫ আগস্ট ‘চতুর্থ এক্সট্রা অর্ডিনারি সেশন অব দ্য ইসলামিক সামিট কনফারেন্সে’ যোগ দেবেন। সৌদি বাদশাহ এ সম্মেলনের আয়োজন করছেন। এতে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন।সম্মেলনে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি এ সম্মেলনে ভাষণ দেবেন। তিনি মক্কায় অবস্থানকালে পবিত্র ওমরাহ পালন করবেন।