বাদাম কিনে দেওয়ায় সংঘর্ষ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চরবয়রা-ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এক মেয়েকে বাদাম দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে আহত ঘোনাপাড়া গ্রামের খোন্দকার নাজমুল হাসান, মো. দিদার শেখ (২০), খোন্দকার নাজমুল হাসান (৩২) ও চরপাথালিয়া গ্রামের ওলিউর রহমানকে (১৫) গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই মেয়ের বান্ধবী তানিয়া খন্দকার বলে, ‘সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রফিকুল ইসলাম আমার বান্ধবী হামিদাকে বাদাম কিনে দেয়। বিষয়টি দেখে দক্ষিণ গোবরা গ্রামের আলামীন শেখ রফিকুলকে ধাক্কা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দক্ষিণ গোবরা ও ভাটিয়াপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।’গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।