বাদামতলীতে অভিযান, ফলে ফরমালিন নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাদামতলীর ফলের আড়তে বিভিন্ন ফলে ক্ষতিকর কৃত্রিম রাসায়নিক পদার্থ ও ফরমালিন পাওয়া যায়নি। গতকাল সোমবার র্যাব-১০ ও বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলগুলো পরীক্ষা করা হয়। তবে একই এলাকার ছয়টি আড়তে মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর বিক্রি ও মজুতের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে আড়ত ছয়টির মালিককে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকারী র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, প্রথমে বাদামতলীর কলার আড়তে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআই এবং র্যাব সদর দপ্তরের ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কোনো ধরনের ক্যালসিয়াম কারবাইড বা ইথোফেন ব্যবহারের প্রমাণ পায়নি। এরপর বিভিন্ন আড়তের আপেল, কমলা, নাশপাতিসহ বিভিন্ন ফলের নমুনা পরীক্ষা করা হয়।