বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিেতর দাবি অাসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে অপহরণ, গুম ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বিচার-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। পাশাপাশি অব্যাহত অপহরণ, গুম ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারবিষয়ক এই সংস্থাটি।
গতকাল সোমবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপহরণ-গুম-হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও রিমান্ড-প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। আমরা মনে করি, এ ঘটনার বিচার-প্রক্রিয়ার শুরু অন্যান্য ঘটনার ক্ষেত্রেও বিচারকাজকে ত্বরান্বিত করবে।’
আসক বলেছে, ‘আমরা এও মনে করি, উক্ত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বাদী ও সাক্ষীদের পরিচয় এখন উন্মোচিত হয়ে পড়বে এবং সুষ্ঠু বিচার-প্রক্রিয়ার স্বার্থেই তাঁদের নিরাপত্তা ও সুরক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন।’
বিভিন্ন সময় সংস্থার পক্ষ থেকে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।
আসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বিচার-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বাদী ও সাক্ষীদের সব ধরনের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য অতি দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি৷