বাদী জানেন না প্রথম আলো প্রতিনিধি আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বাদী নিজেই মামলার বিষয়ে কিছু জানেন না। মামলা এবং প্রথম আলোর প্রতিনিধিকে আসামি করার বিষয়টি জেনে তিনি বিস্ময় প্রকাশ করেন। ধরমপাশা থানায় ৪ এপ্রিল মামলাটি করেছেন সেলবরষ ইউনিয়নের সলফ গ্রামের জনৈক জীবন মিয়া। মামলায় প্রথম আলোর উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ, তাঁর আপন ছোট ভাই, আত্মীয়স্বজনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। বাদী জীবন মিয়া জানান, গত ২৬ মার্চ সফল গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনার পর তাঁর মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর তাঁকে খবর দেন এবং মারামারির ঘটনা জানতে চান। পরে থানায় মামলা করতে হবে জানিয়ে একটি কাগজে তাঁর স্বাক্ষর নেন। জীবন মিয়া প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন ধরে শুনতেছি, আমি নাকি মামলার বাদী। মামলায় যে সালেহ আহমদ ও তাঁর ভাইকে আসামি করা হয়েছে, সেটিও আমি জানি না। তাঁরা এই ঘটনাতে ছিলেনও না।’