বাদীকে হত্যার হুমকি পুলিশ নিষ্ক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিশোরী অপহরণ ও পাচারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার বাদী ও কিশোরীর বাবাকে হত্যার হুমকি দিচ্ছে আসামির লোকজন। এ ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতিবেশী আনুরা বেগম আনু তাঁর স্কুলপড়ুয়া ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঢাকায় পাঠানোর জন্য গত ১৯ মে রমজান আলী নামের অপরিচিত এক ব্যক্তির হাতে তুলে দেন। রমজান আলী ওই কিশোরীকে ঢাকার পার্শ্ববর্তী কালিয়াকৈরের চান্দুরার একটি ভাড়াটে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে রমজান আলীকে আটকে প্রকৃত ঘটনা অবগত হন। পরে ওই কিশোরীকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এ ব্যাপারে কিশোরীর বাবা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আজগর আলী বলেন, তদন্ত চলছে, আসামিরা পালিয়েছে।