বাদীকে হাজির হওয়ার সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলায় বাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।এ মামলায় গত ২৭ সেপ্টেম্বর আদালত কোকোকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। কিন্তু গতকাল বাদী জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কশিনার শাহীন আকতার হোসেন সাক্ষ্য দিতে না আসায় আদালত এ আদেশ দেন। আদালত ১১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।২০১০ সালের ১ মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন কোকো।