বাদীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ধর্ষণের অভিযোগে করা একটি মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে আসামিপক্ষ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি রাতে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়। মেয়েটির বাবা গত ৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় মামলা করেন।মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই কিশোরী বাড়ির বাইরে এলে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত গ্রামের দুলু মিয়া (২৬) তাকে ধর্ষণ করেন। ওই কিশোরী এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।মেয়েটির বাবা অভিযোগ করেন, ‘দুলুর বাপ আবেদ আলী, চাচা জোবেদ আলী ১০ অক্টোবর বাড়িত আসি কইছে, “মামলা তুলি নি। না হইলে তোর বিপদ আছে। হামার ছেলেটাক পুলিশ ধরলে তোকো হামরা ছারমো না। ঘরবাড়ি ভায় (সহ) তোর গোটায় সংসারের লোকোক পুরি মারমো।”আবেদ আলী ও চাচা জোবেদ আলী বলেন, ‘আমরা কাউকে হুমকি দিইনি।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক চৌধুরী বলেন, এলাকায় না থাকায় আসামি দুলু মিয়াকে গ্রেপ্তার করা যাচ্ছে না।