প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলায় বাদীর আংশিক সাক্ষ্য গ্রহণ হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেন। কাল বুধবার ফের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলার বাদী নিহত ব্যক্তির ভাই আজিজ উদ্দিন সাক্ষ্য দিয়েছেন। তাঁর সাক্ষ্য অসমাপ্ত অবস্থায় আদালত মুলতবি ঘোষণা করে পরবর্তী দিন ধার্য করেন। সাক্ষ্যে বাদী বলেন, ১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্রসংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করা হয়।