প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়ায় আট মাসের অন্তঃসত্ত্বা আয়শা খানমকে (২৮) হত্যার ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন করেছেন বাদী। গতকাল সোমবার আমলগ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (সদর জোন) আদালতে ওই আবেদন করা হয়। ১২ ফেব্রুয়ারি সিআইডির সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুন নেসা আদালতে আয়শার স্বামী এমদাদুল হকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, আয়শাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এমদাদুল। আয়শার শরীরে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করায় তাঁর গর্ভের সন্তানও মারা যায়। অন্য দুই অভিযুক্ত হলেন জাহাঙ্গীর আলম ও আমির হোসেন। ২০১৩ সালের ৬ অক্টোবর আয়শাকে হত্যা করা হয়।