বাদীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের অভিযোগে মিথ্যা মামলা করায় চট্টগ্রামে বাদীসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে মামলাটি করেন সাতকানিয়া উপজেলার মহিউদ্দিন নামের এক ব্যক্তি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার জানান, মহিউদ্দিনকে আসামি করে একই এলাকার জায়েদ হোসেন তাঁর বোনকে অপহরণের অভিযোগ এনে গত বছরের ২৭ মে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। একই বছরের ২ ডিসেম্বর অপহৃত হননি স্বেচ্ছায় মহিউদ্দিনের সঙ্গে গেছেন উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন জায়েদের বোন। তদন্ত শেষে গত ১৮ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন মহিউদ্দিন।