বাদীর বিরুদ্ধে সাংসদের দুটি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ অফিস:aমুক্তিযুদ্ধকালে হত্যার অভিযোগে করা মামলার বাদীর বিরুদ্ধে একই দিনে দুটি মামলা করেছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ ও ১৯৭২ সালের গণপরিষদের সদস্য মো. মোসলেম উদ্দিন। এর আগে গত ৬ এপ্রিল ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মো. মোসলেম উদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে ওই মামলা করেন মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন।সাংসদ মোসলেম উদ্দিন গতকাল বুধবার সকালে ময়মনসিংহের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে জালাল উদ্দিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।একই দিনে তিনি ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২ নম্বর আমলি আদালতে জালাল উদ্দিনের বিরুদ্ধে মানহানির অপর একটি মামলা করেন। বিচারক লুৎফর রহমান মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ফুলবাড়ীয়া থানাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।গত ৬ এপ্রিল ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সাংসদ মোসলেম উদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যার অভিযোগে একটি মামলা করেন জালাল উদ্দিন। বিচারক লুৎফর রহমান অভিযোগটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদন বিশ্লেষণ করে জালাল উদ্দিনের করা মামলাটি বিদ্বেষমূলক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়। ৯ মে আদালত মামলাটি খারিজ করে দেন।