বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলায় বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ইব্রাহিমের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আগামী বুধবার বাদীকে জেরা করার দিন ধার্য করেছেন বিচারক মোজাম্মেল হোসেন। এ মামলায় কারাগারে আটক গিয়াসউদ্দিন আল মামুনকে গতকাল আদালতে হাজির করা হয়।