বাদ্যযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার উমার ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) উদ্যোগে এসব বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। সংগঠনটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পের অংশ হিসেবে এসব বাদ্যযন্ত্র বিতরণ করে। এ উপলক্ষে বিএসডিও কর্মসূচির সমন্বয়কারী আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।