বাদ্যযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ দরিদ্র ও মেধাবী ছাত্রীর মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ, কিশোর-কিশোরী উন্নয়ন ক্লাবে সংস্কৃতিচর্চার বাদ্যযন্ত্র, খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ জেলার উপপরিচালক আবু-নুর মো. শামসুজ্জামান। সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রেনজন চাম্বুগং, এলিজা সুলতানা ও নুরে ফাতেমা।