প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি না দিয়ে চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার বিকেলে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৮-দলীয় জোট এই সমাবেশের আয়োজন করে। বিএনপির নগর শাখার সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর শাখার সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং জামায়াতে ইসলামীর নগর শাখার নেতা আ জ ম ওবায়দুল্লাহ।